Monday, May 19, 2014

ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রতারণা করে সাধারণের মানুষের কাছ থেকে ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপারপাস কো-অপারেশন সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
সোমবার সাড়ে ১১টায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক নূর হোসেন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ২৪। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান মো: মফিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম এবং এইচ এম আমিরুল ইসলাম।

No comments:

Post a Comment