Monday, May 19, 2014

দুই ঘন্টায় এক ভোট, বিএনপি প্রার্থীর বর্জন

দুই ঘন্টায় মাত্র একটি ভোট। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বুথে ভোট শুরু হওয়ার দুই ঘন্টা পর সকাল ১০টায় মাত্র একটি ভোট পড়ে। ওই বুথের মোট ভোটার সংখ্যা ৩২১। 
আর কেন্দ্রের মোট ১০টি বুথে এই সময় পর্যন্ত ভোট পড়েছে ৩২৮টি। কেন্দ্রটিতে গিয়ে দেখা গেছে ভোটার শুন্য। তবে ভোট শুরুর কিছু সময় পরই একটি বুথে দু’প্রার্থীর এজেন্টদের মধ্যে বাদানুবাদের ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে।  এ অবস্থায় বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রটি ছিল প্রায় ফাঁকা। বিচ্ছন্নভাবে দ’ুএকজন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছিলেন। ছিলনা কোন ভোটারের সারি। কেন্দ্রের ৮ নম্বর বুথে সকাল ১০টায় খোঁজ নিয়ে জানা যায়, এই নারী বুথটিতে এই সময় পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র একজন ভোটার। ২৫২ নম্বরের ওই ভোটারের নাম রেহানা আক্তার। তিনি বলেন, বাড়িতে ধানের কাম (কাজ)। তাই সকাল সকাল ভোটটা দিয়া গেলাম। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রমজান আলী জানান, ভোটার উপস্থিতি খুবই কম। তাছাড়া সকালে দুই পক্ষের পোলিং এজেন্টের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩৪৯৯ ভোটের মধ্যে ওই কেন্দ্রের ১০টি বুথে ৩২৮ ভোট পড়ে। এদিকে দুপুরে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

No comments:

Post a Comment