Monday, May 5, 2014

নেত্রকোনায় পকেট কমিটি বাতিলে বিএনপির মিছিল

নেত্রকোনা সদরসহ বিভিন্ন উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশ জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুর দেড়টার দিকে পুরাতন কালেক্টরেট ভবন এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল চুন্নু। মিছিলে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল চুন্নু বাংলানিউজকে জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সম্প্রতি তৃণমূল নেতাদের সঙ্গে সভা করে নেত্রকোনা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটির নেতারা খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে অগণতান্ত্রিক উপায়ে ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে বিভিন্ন উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এই পকেট কমিটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন। কমিটি বাতিল না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন। বিএনপির একাংশের এই কর্মসূচিতে জেলা বিএনপির কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

No comments:

Post a Comment