সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার
চান্দাইকোনা এলাকায় ‘দি পাপন অ্যান্ড যমুনা সার্কাস’ থেকে বিরল প্রজাতির
ভাল্লুক উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। বুধবার রাজশাহী
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এক গোপন অভিযানে এই বিরল প্রজাতির ভাল্লুক
উদ্ধার করা হয়।

এ
ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ
কর্মকর্তা তারিক কবির বাংলানিউজকে জানান, বুধবার বিভাগীয় উদ্ধারকারী একটি
দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা
এলাকায় অভিযান চালিয়ে ‘দি পাপন অ্যান্ড যমুনা সার্কাস’ থেকে ভাল্লুকটিকে
উদ্ধার করে। তিনি জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামান ও রায়গঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের নেতৃত্বে অভিযানটি
পরিচালনায় সহযোগিতা করেন রায়গঞ্জ থানার ফরেস্টার মো. আমজাদ হোসেন ও
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তিনি আরো জানান, উদ্ধার হওয়া ভাল্লুকটি বিরল
প্রজাতীর তো বটেই। এ ধরনের ভাল্লুক আর দেখা পাওয়া যায়না। সে অর্থে এটি
বিপন্ন প্রজাতির ভাল্লুক।বর্তমানে ভাল্লুকটি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের
অধীনে নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। পরিচর্যা শেষে ভাল্লুকটিকে প্রাকৃতিক
পরিবেশে অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।
No comments:
Post a Comment