Thursday, May 8, 2014

ফরিদপুরে তথ্য প্রযুক্তির উন্নয়নে সেমিনার

ফরিদপুরে তথ্য প্রযুক্তির উন্নয়নে মোবাইল ব্যাংকিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহত্তর ফরিদপুরের চার জেলার (ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) সমন্বয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ ও প্রফেসর মো. শাহজাহান। এছাড়া ফরিদপুরের বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির এজেন্ট ও গ্রাহকরাও উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য প্রযুক্তির উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

No comments:

Post a Comment