Monday, May 5, 2014

জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকা আসছেন

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পরিচালক ও সহকারী প্রশাসক হাওলিয়াং সু তিন দিনের সফরে ঢাকা আসছেন। আগামী ১৮ই মে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। 
২০শে মে পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে জাতিসংঘের ওই পদস্থ কর্মকর্তা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। তাছাড়া, পার্বত্য অঞ্চল সফরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার। সফরকালে সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ, ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত উইলিয়াম হানা এবং প্রভাবশালী বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২০১৩ সালের ১২ই আগস্ট তাকে ওই পদে নিয়োগ দেন। এর আগে হাওলিয়াং সু জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর অব রিজিওনাল ব্যুরো ফর ইউরোপ অ্যান্ড কমনওয়েলথ-এ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বে আসীন হওয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর।

No comments:

Post a Comment