নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের
মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বাসটিকে আটক করেছে
পুলিশ।

চান্দগাঁও
আবাসিক এলাকার সামনে একটি যাত্রীবাহী বাস রিকসাকে চাপা দিলে এ দুর্ঘটনা
ঘটে। এতে ঘটনাস্থলেই রিকসা চালকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
আবদুর রউফ বাংলানিউজকে বলেন, একটি যাত্রীবাহী বাস রিকসাকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই রিকসা চালকের মৃত্যু হয়। বাসটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment