লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) আবুল ফয়েজকে বদলি করা করা হয়েছে।
পুলিশ সদর দফতরের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সদর
দফতর সূত্র জানায়, এসপি আবুল ফয়েজকে বদলি করে স্পেশাল ব্রাঞ্চে (এসবি)
পাঠানো হয়েছে। আর এসবির বিশেষ পুলিশ সুপার শাহ মো. শফিউর রহমানকে
লক্ষ্মীপুর জেলার এসপি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
No comments:
Post a Comment