Saturday, May 10, 2014

‘আওয়ামী লীগ হিটলারের মতো দেশ চালাচ্ছে’

দেশে কোথাও গণতন্ত্র নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ হিটলার মুসোলিনীর মতো দেশ চালাচ্ছে। তাদের জনপ্রিয়তা কমেছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন দেশ! বিকালে জাতীয় যুবসংহতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বক্তব্য রাখেন। জিয়া হত্যা নিয়ে ব্লেম গেম চলছে উল্লেখ করে এরশাদ বলেন, আমি জানি জিয়া হত্যার সময় তার রুমের পাশে কে ছিলেন। তাদের নিয়ে নিয়ে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করছেন। ওনি ক্ষমতায় ছিলেন বিচার কেন করলেন না। বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় ছিলেন। বিদ্রোহ দমনের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আমি খালেদা জিয়াকে বলি এতোদিন কেন বিচার করলেন না। এখন আমাকে বলছেন খুনী। এরশাদ বলেন, বিএনপির কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তারা কিছুই করতে পারবে না।

No comments:

Post a Comment