Thursday, May 8, 2014

২০০ স্কুলছাত্রীকে উদ্ধারে মালালা ও কফি আনানের আহ্বান

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইভ জানিয়েছে। বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে মালালা বলেছে, আমরা নীরব থাকলে, এটা ছড়িয়ে পড়বে। এ ধরনের ঘটনা আরও অনেক অনেক বেশি ঘটবে।
এদিকে জাতিসংঘের সাবেক প্রধান কফি আনানও অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। অপহরণের ঘটনায় দ্রুত পদক্ষেপ না নেয়ায়, তিনি নাইজেরীয় সরকার ও আফ্রিকার অন্যান্য রাষ্ট্রগুলোর সমালোচনা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৩ সপ্তাহেরও বেশি আগে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম ওই ছাত্রীদের অপহরণ করেছিল। ২০১২ সালে তালেবানের গুলিতে আহত সোয়াত উপত্যকার কিশোরী মালালা এখন বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষাকে ছড়িয়ে দিতে মৌখিক প্রচারণায় অংশ নিচ্ছে। স্কুলছাত্রীদের উদ্ধারে নাইজেরিয়া সরকারকে সহায়তা করতে এর আগে যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্স থেকে বেশ কয়েকটি বিশেষজ্ঞ দলকে দ্রুত নাইজেরিয়ায় পাঠানো হয়। গত সোমবার বোকো হারাম বর্নো প্রদেশে হামলা চালিয়ে নিরীহ ৩০০ বেসামরিক মানুষকে হত্যা করে। অবশ্য, সংগঠনটি এখন পর্যন্ত ওই হামলার

No comments:

Post a Comment