পাকিস্তান পার্লামেন্টের ভিতরে ভিন্নতর এক
প্রতিবাদ হয়েছে। পার্লামেন্টের এক সদস্য নামাজের জন্য অধিবেশনের বিরতি
দাবি করেন। কিন্তু স্পিকার তার কথায় কান না দিলে ওই সদস্য জাতীয় পরিষদের
ভিতরেই আযান দিয়ে দেন। এ ঘটনা ঘটিয়েছেন জামায়াতে উলেমা ইসলামী-ফজল
(জেইউআই-এফ)-এর সংসদ সদস্য মাওলানা আমির জামান। তিনি আযান দিয়েই স্পিকারের
সামনে পার্লামেন্টের মেঝেতে নামাজ আদায় শুরু করেন।

গতকাল
এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। এতে আরও বলা হয়, গতকালের
অধিবেশনে তখন বক্তব্য শেষ করেছেন তেহরিকে ইনসাফ দলের নেতা জাভেদ হাশমি।
তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা আমির জামান স্পিকারের কাছে
নামাজের জন্য বিরতি দেয়ার আহ্বান জানান। জাভেদ হাশমি তার বক্তব্য শুরু করেন
দুপুর একটায় যোহরের নামাজের ঠিক আগে। কিছুক্ষণের মধ্যে জাতীয় পরিষদ
চত্বরের মসজিদ থেকে ভেসে আসে আযান। ফলে তিনি অল্প সময়ের জন্য বন্ধ রাখেন
বক্তব্য। আযান শেষ হলে তিনি ফের বক্তব্য শুরু করেন। তার আগেই মাওলানা আমির
জামান নামাজের জন্য বিরতি দেয়ার আহ্বান জানান। তারপরও ২০ মিনিট বক্তব্য
রাখেন জাভেদ হাশমি। কিন্তু আমির জামানের অনুরোধে ডেপুটি স্পিকার বলেন যে,
বিরতি দেয়ার সময় শেষ হয়ে গেছে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশন অব্যাহত
থাকবে। এ অবস্থায় আমির জামান মসজিদে নামাজ আদায় করতে না গিয়ে তার টেবিলের
ওপর দাঁড়িয়ে যান। স্পিকারকে নামাজের জন্য বিরতি দেয়ার জন্য আবার অনুরোধ
করেন। এবার তিনি নিজেই জাতীয় পরিষদের ভিতরে আযান দিয়ে দেন। স্পিকারের
টেবিলের সামনে দাঁড়িয়ে যান নামাজ আদায় করতে। তাকে অনুসরণ করেন জামায়াতে
ইসলামীর শের আকবার খান ও জামশেদ দস্তি। তবে এ প্রতিবাদে কাজ হয়। স্পিকার
এবার অধিবেশন মুলতবি করেন। তখন সবাই অধিবেশন ছেড়ে বেরিয়ে যান।
No comments:
Post a Comment