ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে একমাত্র দিল্লির বিপক্ষে কোন উইকেট শিকার করতে পারেননি সাকিব আল হাসান।

এছাড়া
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ৭ ম্যাচেই কমপক্ষে একটি করে হলেও উইকেট
পেয়েছেন বাংলাদেশী এই অলরাউন্ডার। কিন্তু এই আসরে নিজের অষ্টম ম্যাচে
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার থাকলেন উইকেটশূন্য। ৪ ওভার বল করে
৩০ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। এই মওসুমে এটি তার সবচেয়ে খরুচে চার
ওভারও ছিল। বলে ভাল করতে না পেরে যেন তেতে ছিলেন সাকিব। ব্যাটে পুষিয়ে
দিলেন তা কড়াই গ-ায়। তার বিধ্বংসি ইনিংসে এদিন পয়েন্ট টেবিলের দ্বিতীয়
স্থানে থাকা চেন্নাইকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। চেন্নাইয়ের
করা ১৫৪ রানরে জবাবে এদিন সাকিবের ব্যাটিং অর্ডারেরও উন্নতি হয়। অন্যদিন
তাকে ৬ নম্বরে ব্যাটে নামানো হলেও এদিন নামানো হয় ৪ নম্বরে। আর এই পজিশনে
ব্যাটে নেমেই যেন আসল রূপ ফিরে পান সাকিব। তিনি দু’টি ছক্কা ৬টি চারের
সাহয্যে মাত্র ২১ বলে ৪৬ রান করে ম্যাচজয়ী অপরাজিত ইনিংস খেলেন। মণীষ পা-ের
সঙ্গে তৃতীয় উইকেটে ৬.২ ওভারে গড়েন ৫৮ রানের অপরাজিত জুটি। আর এতে টানা
চতুর্থ জয় আদায় করে নিয়ে এই মওসুমে প্লে-অফের পথ আরও পরিষ্কার করে কলকাতা।
১২ ম্যাচে এটি চিল কলকাতার সপ্তম জয়। পয়েন্ট টেবিলের তারা এখন আছে চতুর্থ
স্থানে। পয়েন্ট ১৪। গ্রুপ পর্বে সামনের দুই ম্যাচের যে কোন একটি জিতলেই
তারা প্লে-অফ নিশ্চিত করবে। কারণ, চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালুরু সমানসংখ্যক ম্যাচ খেলে এখনও কলকাতার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে
আছে।
No comments:
Post a Comment