Wednesday, May 21, 2014

রোকেয়ার ৩২ কর্মকর্তা-কর্মচারীকে নোটিশ

বুধবার দুপুরে উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রারের দপ্তর থেকে সেকশন অফিসার গ্রেড-২ পদমর্যাদার ১৮ জন কর্মকর্তা এবং ১৪ জন কর্মচারীর নামে এ নোটিশ পাঠানো হয়। 
রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই নোটিশে সাত কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন তাজিফ জয় বলেন, গত সোমবার সকাল ৯টা ২২ মিনিটে উপাচার্য প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বে দেখতে পাননি। দায়িত্বে অবহেলার কারণে এই ৩২ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ এবং  ছয় কর্মচারীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ১১২ জন কর্মকর্তা ও ২২৪ জন কর্মচারী রয়েছেন বলে জানান তিনি।

No comments:

Post a Comment