গুম, অপহরণ, খুন বন্ধ ও জনজীবনের
নিরাপত্তা বিধানের দাবিতে আগামী ৮ মে বৃহস্পতিবার দেশব্যাপী জেলা প্রশাসকের
কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। রোববার পার্টির
সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় এ
সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়ার্কার্স
পার্টির নবম কংগ্রেসত্তোর প্রথম পলিটব্যুরোর সভায় দেশব্যাপী গুম, অপহরণ ও
হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এটা কোনো সাধারণ আইনশৃঙ্খলার
বিষয় নয়, এর সঙ্গে জনজীবনের নিরাপত্তা ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার
প্রশ্ন জড়িত।
পলিটব্যুরোর সভায় নারায়ণগঞ্জের ঘটনাবলী উল্লেখ করে বলা হয়, সম্প্রতি সেখানে সংঘটিত ঘটনাবলীর সমাধান এবং অপরাধীদের বিচারের সম্মুখীন করতে পুলিশ, র্যাব ও স্থানীয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ত্বকী হত্যার তদন্ত সম্পন্ন না করা এবং অপরাধীদের বিচারের সম্মুখীন না করা এর সবচেয়ে বড় উদাহরণ। এই সামগ্রিক ব্যর্থতার জন্য নারায়ণগঞ্জ প্রশাসনে যে পরিবর্তন আনা হয়েছে তা যথার্থ। তবে এ বিষয়ে রাজনৈতিক উদ্যোগ সর্বাধিক প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্যবৃন্দ আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, হাফিজুর রহমান ভুঁইয়া, শফিউদ্দিন আহম্মদ, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, হাজেরা সুলতানা, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ ও এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি।

No comments:
Post a Comment