ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে
রাজস্থান রয়্যালসকে ৩২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয়
প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরের ২০ তম ম্যাচে টসে হেরে ব্যাট করতে
নেমে হায়দরাবাদ সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৪ রান। জবাবে রাজস্থান রয়্যালস ১৯.৫
ওভার খেলে ১০২ রানে অলআউট হয়ে যায়। হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর ৪ ওভারে ১৪
রান দিয়ে দখল করেন ৪টি উইকেট।

কুমার
বক্তিগত প্রথম তিন ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। কিন্তু দলীয়
১৮তম ও ব্যক্তিগত চতুর্থ ওভারে ২ রান দিয়ে দখল করেন তিনটি উইকেট। ওভারের
প্রথম দুই বলে জেমস ফকনা (৪) ও রজত ভাটিয়াকে (৪) ফেরানোর হ্যাটট্রিকের
সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন অস্ট্রেরিয়ার
পেসার কেন রিচার্ডসন। তবে ওভারের শেষ বলে কুমারের হাত থেকে বাঁচতে পারেননি
রিচার্ডসন (১)। এদিন রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ২২ রান করেন
স্টুয়ার্ট বিনি। আর ১৬ বলে ১৬ রান করেন সানজু স্যামসন।
এর আগে অধিনায়ক শিখর ধাওয়ানের ২০ বলে ৩৩ রানের ওপর ভর করে হায়দরাবাদ সংগ্রহ করে ১৩৪ রান। ধাওয়ান মারেন ৭টি চার। এছাড়া ইরফান পাঠান ২১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। এটি রাজস্থানের ৮ ম্যাচে তৃতীয় হার। ১০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে আছে। অন্যদিতে হায়দরাবাদের এটি ছিল ৭ ম্যাচে তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে।

No comments:
Post a Comment