বাজে আচরণের জন্য শেষ পর্যন্ত আবারও
জরিমানা গুনতে হলো চেলসির কোচ হোসে মরিনহো। রেফারিকে তীর্যক ভাষায়
‘ধন্যবাদ’ জানানোয় তাকে ১০,০০০ পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল
অ্যাসোসিয়েশন (এফএ)।

নিজেদের
মাঠ স্টামফোর্ড ব্রিজে ৭১ ম্যাচ অপরাজিত থাকার পর ইংলিশ প্রিমিয়ার লীগে ১৯
এপ্রিল সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হারে চেলসি। ম্যাচ শেষে মেজাজ
হারিয়ে তাদের পর্তুগিজ কোচ মরিনহো রেফারি মাইক ডিনকে অবজ্ঞা করে ‘ধন্যবাদ’
জানান। রেফারি অ্যাসোসিয়েশনেরও সমালোচনা করেন তিনি। এই অপরাধে তাকে
শুনানিতে ডাকা হয়েছিল। মরিনহো শুনানিতে নিজের অপরাধের কথা অস্বীকার
করেছিলেন। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। এর আগে একই মাচে মেজাজ দেখানোর
কারণে মরিনহোর সহকারী কোচ রুই ফারিয়াকে ৬ ম্যাচ স্টেডিয়ামে প্রবেশে
নিষেধাজ্ঞা জারি করে এফএ। আর মরিনহোকে এই জরিমানা গুণতে হয়েছে আরেক
জরিমানার রেশ কাটতে না কাটতেই। ১৫ মার্চ অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোল হারের
পর মরিনহো রেফারির সমালোচনা করেছিলেন। এত এফএ তাকে ৮,০০০ পাউন্ড জরিমানা
করেছিল। এই জরিমানার বিরুদ্ধে আবেদন করেছিলেন মরিনহো। কিন্তু সেটাও গতকাল
‘না’ করে দিয়েছে এফএ।
No comments:
Post a Comment