কাউন্সিলর নজরুলসহ সাত খুনের প্রধান আসামি
নূর হোসেনসহ অভিযুক্ত তিন র্যাব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অবৈধ সম্পদের
তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে এ তথ্য
জানান দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

তিনি
বলেন, নানা অপকর্মের মাধ্যমে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়টি
অনুসন্ধান শেষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এক প্রশ্নের জবাবে দুদক সচিব
বলেন, মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশী অতিথিদের সম্মাননা প্রদানের নামে নকল
স্বর্ণের ক্রেস্ট জালিয়াতির ঘটনায় সরকারের কাছে তথ্য-উপাত্ত চেয়েছে দুদক।
প্রাপ্ত তথ্য-উপাত্ত পাওয়ার পরই এ বিষয়ে দুদক ব্যবস্থা নেবে বলে জানান
তিনি। তারেক রহমানের খালাসের রায় প্রদানকারী বিচারক মোতাহার হোসেনের অবৈধ
সম্পদ অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়টি
অনুসন্ধান চলছে। যেহেতু বিচারক দেশের বাইরে আছেন, তাই একটু দেরি হচ্ছে।
No comments:
Post a Comment