বিজেপি নেতা নিতিন গড়করির দায়ের করা একটি
মানহানি মামলায় কারাগারে পাঠানো হয়েছে ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা
অরবিন্দ কেজরিওয়ালকে।

দিল্লির
সাবেক এ মুখ্যমন্ত্রীকে ওই মামলায় জামিন পেতে হলে ১০ হাজার রুপি মুচলেকা
দেয়ার আদেশ দিয়েছিল আদালত। কিন্তু কেজরিওয়াল তা দিতে অস্বীকৃতি জানালে তাকে
কারাগারে পাঠানো হয়। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায়, বিজেপি নেতা নিতিন
গড়করির দায়ের করা ওই মামলায় ১০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে জামিন পেলেও তা
দিতে অস্বীকৃতি জানান কেজরিওয়াল। এরই প্রেক্ষিতে আজ তাকে দিল্লির একটি
কারাগারে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment