স্কুল ব্যাংকিংয়ের আওতায় সারা দেশে দুই লাখ ৯৫ হাজার অ্যাকাউন্ট বা
হিসাবের বিপরীতে প্রায় ৩০০ কোটি টাকা জমা হয়েছে। এই হিসাব অবশ্য ২০১৩ সালের
৩১ ডিসেম্বর পর্যন্ত। সিলেট নগরের রামেরদিঘিরপাড় এলাকার একটি রেস্তোরাঁয়
গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত স্কুল ব্যাংকিং সম্মেলনে এ তথ্য তুলে
ধরা হয়। এতে সিলেট জেলার ৪৭টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন
ব্যাংকের পদস্থ কর্মকর্তাসহ প্রায় এক হাজার প্রতিনিধি যোগ নেন।

এ উপলক্ষে
স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার মেলা আয়োজন করা হয়, যা চলে সকাল
সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রধান ও নির্বাহী পরিচালক মাসুম কামাল
ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী
পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিলেট
কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন ও সম্মেলন প্রস্তুতি
কমিটির সদস্যসচিব সৈয়দ মাহবুবুর রহমান। এস কে সুর চৌধুরী বলেন, স্কুল
ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও এক ধাপ
এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক শিক্ষার প্রসারে নানা
ধরনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
No comments:
Post a Comment