Sunday, May 4, 2014

ঢামেকে লাশ রেখে পালালো অ্যাম্বুলেন্স

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির লাশ রেখে পালিয়ে গেছে অ্যাম্বুলেন্স। 
রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কুর্মিটোলা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স এক ব্যক্তির লাশ রেখে পালিয়ে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, সম্ভবত রাজধানীর কোথাও সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে রোগীর মৃত্যু হলে লাশটি ঢামেকে রেখে পালায় অ্যাম্বুলেন্সটি। ঢামেক মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হল এ তথ্য নিশ্চিত করে জানান, কুর্মিটোলা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ রেখে পালিয়েছে।

No comments:

Post a Comment