Wednesday, May 21, 2014

শপথ অনুষ্ঠানে সার্ক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ দিতে চান মোদি

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬শে মে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তানসহ সার্কভুক্ত প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
গতকাল প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়র সঙ্গে সাক্ষাতের সময় মোদি তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় মোদির প্রস্তাবটি খতিয়ে দেখছে। সাম্প্রতিক সময়ে ভারতের কোন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর কোন নজির নেই। মোদির প্রস্তাবটি গৃহীত হলে, সার্কভুক্ত রাষ্ট্র বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি শক্তিশালী একটি সংকেত পাঠাবে বলে মনে করা হচ্ছে। ভারতের নতুন সরকার প্রতিবেশীদের জন্য বন্ধুত্বসুলভ, সে বার্তাই বহন করবে এ ধরনের পদক্ষেপ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান রজনাথ সিং গতকাল বলেছেন, মোদির শপথ অনুষ্ঠানে প্রায় ৩০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

No comments:

Post a Comment