সাতক্ষীরায় ইমরান হোসেন (২২) নামে এক
গাঁজা বিক্রেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মো. আসাদুজ্জামান এ সাজার নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত
ইমরান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আকবর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক কাজী হারুন আর
রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে সদরের
কুচপুকুর এলাকা থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ ইমরান হোসেনকে আটক করা হয়। পরে
তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
No comments:
Post a Comment