রংপুরে
এবার নিখোঁজ হয়েছেন বিএনপির এক নেতা। মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন রংপুর
সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক (৪০)।
তার স্ত্রী রিনা এদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনিও
একই ইউনিয়ন বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক। এদিকে, রংপুর সদর উপজেলা পরিষদ
নির্বাচন আগামী ১৯ মে।

এ
জন্য ভোটারদের কাছ থেকে সহানভূতি পেতে রিনা বেগমের স্বামী ও বিএনপি নেতা
রেজওয়ানুল হক নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছেন বলে জেলার একাধিক গোয়েন্দা
কর্মকর্তা জানিয়েছেন। রিনা বেগম আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য রংপুর সদর উপজেলা
পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মমিনপুর
ইউনিয়নের ভোটগুলো স্ত্রী রীনার পক্ষে নেওয়ার জন্য রেজওয়ানুল হক আত্মগোপনে
আছেন। তবে তার স্ত্রী রিনা বেগম গোয়েন্দাদের এ অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার থেকে রেজওয়ানুল হক নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে রংপুর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর জামান সামু বলেন, রাজনৈতিক কারণে অথবা
তার স্ত্রীর জনপ্রিয়তার কারণে রেজওয়ানুল হক অপহৃত হতে পারেন। এদিকে,
মঙ্গলবার রাতে থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) তার স্ত্রী রিনা
বেগম উল্লেখ করেছেন, তার (রিনা বেগম) নির্বাচনী পোস্টার আনার জন্য মঙ্গলবার
দুপুরে রংপুর শহরে যান রেজওয়ান। কিন্তু, সন্ধ্যার পর থেকে তার ফোন বন্ধ
রয়েছে। রাতেও বাসায় ফেরেননি তিনি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা
(আইও) কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী জানিয়েছেন, অভিযোগটি
তদন্ত করে দেখছে পুলিশ
No comments:
Post a Comment