Sunday, May 4, 2014

রাষ্ট্রক্ষমতাকে দখল করতেই ধর্মের ব্যবহার করা হয়

ঢাকা: রাষ্ট্রক্ষমতাকে দখল করার জন্যই ধর্মকে ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যারা ৭ম নৌ-বিহার পাঠিয়েছিল তারাই ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিলো। 
রোববার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের শেষ দিনের পঞ্চম সেশনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সম্মেলনী আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুইদিন ব্যাপী পঞ্চম অধিবেশনে বক্তা হিসেবে ছিলেন, মানস ঘোষ (পশ্চিমবঙ্গ, ভারত), অভিজিৎ চৌধুরী  (মেঘালয়, ভারত), কাজী সাজ্জাদ এ জহির (বীরপ্রতিক), গৌতম দাস (ত্রিপুরা ভারত), ড. দিব্যদ্যুতি সরকার প্রমুখ। মন্ত্রী বলেন, পাকিস্তানি পরাজিত শক্তিরা তাদের পরাজয়ের গ্লানি মুছতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতের জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, আজ মোদি যা বলছেন তিনি তা একটাও বাস্তবায়ন করতে পারবেন না। এক ধরনের লোক আছেন যারা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোটে জয়ী হতে চান। মোদি সেটাই চাইছেন। মন্ত্রী বলেন, ভারতের যারা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছেন তাদের সম্মানিত করা হবে।

No comments:

Post a Comment