কানের রেড কার্পেটে লাল গোলাপ হয়ে ফোটেন বলিউডের সুন্দরীরা। এবারও কান
চলচ্চিত্র উৎসব আরও বর্ণিল করে তুলবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ফ্রিদা পিন্টো,
সোনম কাপুরেরা। কান উৎসবের অন্যতম সহযোগী লরিয়াল। লরিয়ালের প্রতিনিধি হয়েই
কানের রেড কার্পেটে পদধূলি দেবেন তাঁরা।

১৪
থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব। এর মধ্যে ঐশ্বরিয়া ১৬ ও ১৭ মে, পিন্টো ১৭ ও
১৮ মে এবং সোনম ১৮ ও ১৯ মে রেড কার্পেটকে ধন্য করবেন। বন্দী হবেন চাতক
আলোকচিত্রীদের ক্যামেরায়। ক্যাটরিনা কাইফ লরিয়ালের দূত হিসেবে যুক্ত হলেও এ
বছর কান উৎসবে যেতে পারছেন না। টিএনএন।
No comments:
Post a Comment