দেশে
খুন-গুম, অপহরণ ও বিচার বর্হিভুত হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ২৮ শে মে
বিকেল ৩টায় মুন্সীগঞ্জের লঞ্চঘাটে জেলা বিএনপির আয়োজীত সমাবেশে বক্তব্য
দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের
কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান। যুগ্ম
মহাসচিব জানান, খালেদা জিয়া বুধবার মুন্সীগঞ্জ যাবেন এবং সেখানে লঞ্চঘাটে
আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যে সেই জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে
বলে জানান তিনি। এদিকে, মুন্সীগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন,
লঞ্চঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার জনসভার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আজ দুপুর দেড়টার দিকে জেলা
প্রশাসক সাইফুল হাসান বাদল এ অনুমতি দিয়েছেন। এর আগে গত ২২ শে মে শহরের
বাইরে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় জনসভা করার অনুমতি দিয়েছিল জেলা
প্রশাসক। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে পরদিন ২৩ শে মে শহরের লঞ্চঘাট এলাকায়
জনসভার করার জন্য পুনর্বিবেচনার আবেদন করে জেলা বিএনপি। এ নিয়ে জনসভার
স্থান নিয়ে জটিলতা দেখা দেয়। এ নিয়ে বিএনপির সঙ্গে জনসভার স্থান নিয়ে মত
বিরোধ দেখা দেয় প্রশাসনের। পরে আজ সকাল ১০ টার দিকে লঞ্চঘাট এলাকায় জনসভার
মঞ্চ করার প্রস্তুতি নিলে পুলিশ বাঁধা দিয়ে মঞ্চ তৈরী করতে দেয়নি। পরে
দুপুর দেড়টার দিকে লঞ্চঘাট এলাকায়ই জেলা প্রশাসনের অনুমতি পায় জেলা বিএনপি।
মুুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, জেলা বিএনপির
সভাপতি আবদুল হাইসহ বিএনপি স্থানীয় নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ
সকল বিষয়ে আলোচনা সাপেক্ষে তাদের পূর্ব নির্ধারিত স্থ্ান লঞ্চঘাট এলাকায়
জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। এদিকে, খালেদা জিয়ার জনসভার স্থান নিশ্চিত
হওয়ার পর থেকে মুন্সীগঞ্জ শহরের বিএনপির কর্মীদের মাঝে দেখা দিয়েছে
প্রাণচাঞ্চলতা। চলছে মাইকিং। দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে মঞ্চ তৈরীর
কাজ। বিভিন্ন ব্যানার- ফেন্টুন দিয়ে সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। রাস্তার
আইল্যান্ডগুলোতে শোভা পাচ্ছে ধানের শীষসহ শোভা বর্ধনের বিভিন্ন উপকরণ।

No comments:
Post a Comment