ভারতের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ
করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে ৯
দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন ওবামা। এক বিবৃতিতে
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইতিহাসের সর্ববৃহৎ গণতান্ত্রিক নির্বাচন
আয়োজনের ক্ষেত্রে ভারত বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন,
নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই একটি নতুন সরকার গঠনের দিকে তাকিয়ে আছি
আমরা।

আমরা
আসন্ন বছরগুলোতে ভারতের পরবর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে
আগ্রহী। অবশ্য, ওবামা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির
(বিজেপি) নাম উল্লেখ করেননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এক্সিট পোল
জরিপে বিজেপির জয়লাভ করবে আভাস দেয়া হলেও, ওবামা এ ব্যাপারে কিছু বলেননি।
২০০২ সালে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর সেখানে দাঙ্গায়
১০০০ মানুষ প্রাণ হারান। এরপর থেকে মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে
যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারি মাসে তার ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা
প্রত্যাহার করে ওয়াশিংটন।
No comments:
Post a Comment