রাজধানীর আদাবরে মোটরসাইকেলের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু
হয়েছে। মমতাজ বেগম (৩৫) নামে ওই নারী আদাবরের মেহেদীবাগ এলাকার ৫ নম্বর
রোডের বাসিন্দা ছিলেন।

নিহতের
স্বামী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আমার স্ত্রী মমতাজ মেয়েকে নিয়ে
স্থানীয় ক্লিনিকে যাচ্ছিলেন চেকআপের জন্য। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী
একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতন আহত হন। এসময় স্ত্রীর সঙ্গে থাকা
আমার ৭ বছর বয়সী মেয়ে জুঁইও আহত হয়। নিহত মমতাজ ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন
বলে জানান শোকার্ত মিজানুর রহমান। তিনি আরও জানান, আহতাবস্থায় প্রথমে
মমতাজকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন বলেও জানান তিনি।
No comments:
Post a Comment