হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ওজনের সোনার বারসহ
আটক আসামি মোজাহার উদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান
আসামিকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি
শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. তসরুজ্জামান ৩ দিনের রিমান্ড
মঞ্জুর করেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের
একটি উড়োজাহাজ থেকে মোহাজার উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮
কেজি ওজনের ৭২টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা
সোনার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
No comments:
Post a Comment