ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৬ কেজি সোনার বারসহ
আব্দুর রাজ্জাক (৫৪) নামের এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস
গোয়েন্দারা। রোববার দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

কাস্টমস
গোয়েন্দার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে আমরা জানতে পারি আব্দুর রাজ্জাক মালোয়েশিয়া এমএইচ ১০২ নম্বরের
ফ্লাইটে বিমান বন্দরে নামেন। পরে তিনি অসুস্থতার ভান করে হুইল চেয়ারে করে
গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করলে আমরা তাকে আটক করি। পরে তার দেহ
তল্লাশি করে ৬ কেজি সোনার বার উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment