Thursday, May 8, 2014

‘সরকারের উচিৎ র‌্যাব-১১ কার্যক্রম বন্ধ করা’

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ-খুনের ঘটনার পর র‌্যাব-১১ এর কার্যক্রম বন্ধ করা উচিৎ একথা বলেছেন  সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনতে হলে এবং সরকারের জনপ্রিয়তার স্বার্থে র‌্যাব-১১ কার্যক্রম বন্ধ করা উচিত।
তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জবাসীও র‌্যাব কার্যালয় প্রত্যাহার চাইছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জের আইনজীবীরা আলটিমেটাম দিয়েছেন। তারা (নারায়ণগঞ্জের আইনজীবীরা) বলেছেন, শনিবারের মধ্যে যদি অপহরণ-খুনের ঘটনার তদন্ত সন্তোষজনক না হয় তাহলে তারা রবিবার র‌্যাব-১১ কার্যালয় ঘোরাও করবেন। র‌্যাবের তিন কর্মকর্তার চাকরিচ্যুতির এক প্রশ্নে তিনি বলেন, তাদের চাকরিচ্যুত করার মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। তিনি বলেন, তারা যদি অপরাধমূলক কাজে জড়িত থাকে তাহলে শুধু চাকরিচ্যুতি যথেষ্ট নয়। তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা উচিৎ বলে মন্তব্য করেন এ আইন বিশেষজ্ঞ। তবে অধিকতর তদন্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে জানান তিনি। র‌্যাব আইনবর্হিভূত কর্মকা- করছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ম হল আসামি গ্রেপ্তারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা। অথচ তারা তা করছেন না।

No comments:

Post a Comment