রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে
এক সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় সংশ্লিষ্ট ইন্টার্ন
ডাক্তারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে
হাইকোর্ট।

বিচারপতি
কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল
স্বপ্রণোদিত (সুয়োমটে) হয়ে এ রুল জারি করে। সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের
লাইসেন্স প্রদানে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে
চাওয়া হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।
দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রামেক পরিচালক, রাজশাহীর জেলা
প্রশাসক, জেলা পুলিশ সুপার ও বিএমডিসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা
হয়েছে। বুধবার গুলবার আলী জুয়েল নামে এক ফটোসাংবাদিক চিকিৎসার জন্য রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেলে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়ে দেন
সেখানে সাংবাদিকের কোনো চিকিৎসা হবে না। চিকিৎসকদের এমন আচরণের পর হাসপাতাল
ছাড়তে বাধ্য হন জুয়েল।
No comments:
Post a Comment