Saturday, May 10, 2014

‘সরকার ধামাচাপা দেয়ার চেষ্টা করছে’

সরকারের নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ছাত্রদলের সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
খুনের ঘটনায় সরকারের মন্ত্রী-এমপিরা জড়িত বলে দাবি করে ফখরুল বলেন, এটা এখন পরিষ্কার যে সরকারের মন্ত্রী-এমপিরা খুনের সঙ্গে জড়িত। তাদের একজনের জামাতাকে চাকুরি থেকে অপসারণ করায় এটা প্রমাণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

No comments:

Post a Comment