দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশ
সুপারদের নিয়ে বৈঠকে বসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ
খন্দকার। আজ বেলা ১২টায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়। সদর দপ্তরের
একটি সূত্র জানিয়েছে,সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অপহরণের ঘটনাসহ
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে পুলিশ সুপারদের নিয়ে এই বৈঠকের
আয়োজন করেন আইজিপি।

খুন,
গুম ও অপহরণের ঘটনাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বৈঠকে আলোচনা
হচ্ছে। এছাড়াও কিভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা হবে সে বিষয়ে দিক
নির্দেশনা দেওয়া হচ্ছে পুলিশ সুপারদের। সূত্র জানায়, এসব ঘটনায় করণীয় ঠিক
করতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। পুলিশ সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা
কামরুল ইসলাম জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা করা হচ্ছে।
No comments:
Post a Comment