Monday, May 19, 2014

আটঘরিয়ায় নারীর লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার মল্লিকপাড়া গ্রামে রেশমা খাতুন (২৭) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। 
মৃত রেশমা মল্লিকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেলিন আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

No comments:

Post a Comment