ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)
অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডে গত ১৭ দিনে ৬৩টি অপরাধের অভিযোগ জমা পড়েছে।
এর মধ্যে ৫২টি অপহরণের এবং ১১টি অন্যান্য অভিযোগ।

সোমবার
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন,
অপহরণের অভিযোগগুলোর মধ্যে ২৮টি অপরাধ সংঘটনের এলাকা ডিএমপির আওতাভুক্ত। এর
বাইরে রয়েছে ২৪টি। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ দিনে ১৪ জনকে জীবিত
উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিএমপি। এর আগে গত ৩ মে রাজধানীতে অপহরণ প্রতিরোধ ও
অপহৃতকে দ্রুত উদ্ধারে ডিএমপি ‘অ্যান্টি কিডনাপিং স্কোয়াড’ নামে একটি টিম
গঠন করে।
No comments:
Post a Comment