Tuesday, May 13, 2014

শাহজালালে ১০ কেজি সোনা আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার রাতে প্রায় ১০ কেজি সোনা আটক করেছে শুল্ক বিভাগ।
বিমানবন্দর শুল্ক বিভাগের মহাপরিচালক (তদন্ত) মইনুল খান প্রথম আলোকে বলেন, আজ রাত আটটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানের দুজন যাত্রী বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করা হয়। ওই দুজনকে আটক করা হয়েছে। (বিস্তারিত আসছে...)

No comments:

Post a Comment