বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রকে
পিটিয়ে আহত করার ঘটনায় কর্মবিরতিতে রয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালের নার্সরা। সোমবার দুপুর পৌনে ১টায় হাসপাতালের সামনে মানববন্ধন
শেষে নেতৃত্বদানকারী হাসনা আলম অমি বাংলানিউজকে এ কথা জানান।

তিনি
বলেন, আমরা কর্মবিরতি পালন করছি। মানববন্ধন শেষ করলাম। এখন মিছিল নিয়ে
ক্যাম্পাসে গিয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার
দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিএসসি নার্সিং ৩য় বর্ষের এক ছাত্রকে পিটিয়ে
গুরুতর আহত করে ইন্টার্ন ডাক্তাররা। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ইন্টার্ন
চিকিৎসক ও নার্সরা মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে সোমবার সকালে আবারও হাসপাতাল
প্রাঙ্গণে জড়ো হয় ইন্টার্ন ডাক্তার ও নার্সরা। এখনও হাসপাতালে উত্তেজনা
বিরাজ করছে। হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টাচার্য ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment