নির্বাচনে ভরাডুবির পরে কংগ্রেসে আস্থার
সংকটে রয়েছেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। দলে
চাপের মুখে পড়েছেন তাঁরা।

লোকসভায়
৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। গত ৩০ বছরের মধ্যে
প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি
(বিজেপি)। কংগ্রেসের এই পরাজয়ের পর থেকে ভারতীয় গণমাধ্যমে গুজব ছড়িয়ে
পড়ে যে সোনিয়া ও রাহুল পদত্যাগ করছেন। দলের সভানেত্রী ৬৭ বছর বয়সী
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্বাচনে আস্থা রেখেছিলেন ছেলে রাহুলের
ওপর। কিন্তু নির্বাচনী প্রচারে তার ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী যে ভূমিকা
রেখেছেন, এতে অনেকে এমনটা ভাবছেন যে প্রিয়াঙ্কা রাহুলের চেয়ে ভালো করতে
পারতেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সোনিয়া ও রাহুল পদত্যাগ করবেন কি
না—এমন প্রশ্নের উত্তরে কংগ্রেসের মন্ত্রী মনীশ তিওয়ারি সিএনএন ও
আইবিএসকে বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয়ের দায়দায়িত্ব আমাদের সবার। তাই
কংগ্রেসের সভানেত্রী ও সহসভাপতির পদত্যাগের প্রশ্নই ওঠে না।’ কংগ্রেসের
সাধারণ সম্পাদক সাকিল আহমদ বলেন, ‘যদি তাঁরা পদত্যাগ করার প্রস্তাব দেন,
তাহলে আমাদের তা মেনে নিতে হবে?’ ইতিহাসবিদ রামাচন্দ্র গুহ দ্য টেলিগ্রাফ
পত্রিকায় লিখেছেন, ভারতের তরুণদের অর্থনীতি ও সামাজিক ব্যাপারে
দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তাঁরা গান্ধী পরিবারের সদস্য হিসেবে নয়, নেতা হিসেবে
রাহুলের নিজস্ব ক্ষমতা বা গুণ কতটা, তা যাচাই করতে চেয়েছেন। আজ বিকেল
চারটায় দ্য কংগ্রেসে ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। বৈঠকে সোনিয়া ও
রাহুলের পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
No comments:
Post a Comment