ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আজ রাজধানী দিল্লিতে একটি বিজয় কুচকাওয়াজ বা শোভাযাত্রায় অংশ নেবেন। আজ নিজ
রাজ্য গুজরাট থেকে বিমানে দিল্লি যাবেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গত
৩ দশকের মধ্যে ভারতীয় জাতীয় পার্টি (বিজেপি) এবার সবচেয়ে বড় ব্যবধানের
নিরঙ্কুশ এক জয় পেয়েছে। ভারতজুড়ে চলছে মিষ্টি বিতরণ পর্ব। কংগ্রেসকে ধসিয়ে
দেয়া এ নির্বাচনের প্রচারণায় নরেন্দ্র মোদি ছিলেন সর্ব্রাগ্রে। এদিকে
বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজনৈতিক দল কংগ্রেসের নির্বাচনে
ভরাডুবির পর তিনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ও
হিন্দু জাতীয়তাবাদী মোদি ভারতের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার প্রতিশ্রুতি
দিয়েছেন। পার্লামেন্টে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জোট দলগুলো ছাড়াই
সরকার পরিচালনা করতে পারবে দলটি।
No comments:
Post a Comment