বলিউড তারকাদের প্রেম বড় বৈচিত্র্যময়। কোন কোন ক্ষেত্রে তা থাকে
একেবারেই খোলামেলা। আবার কিছু বলিউডি প্রেম একেবারে লুকোচুরিতে ভরা। তেমনই
এক প্রেমের সম্পর্কে এখন জড়িয়ে আছেন এ সময়ের দুই হার্টথ্রব শ্রদ্ধা কাপুর
আর আদিত্য রায় কাপুর। তারা বারবারই চেষ্টা চালিয়েছেন তাদের সম্পর্কের
বিষয়টি অন্ধকারে রাখতে। পারেননি। বারবারই বেরিয়ে পড়েছে তাদের গোপন
প্রেম-রোমান্সের বিষয়।

আর
এ কারণেই তারা যতই লুকোচুরি করুন না কেন, তাদের প্রেম-রোমান্স জানতে কারও
বাকি নেই। তারা যে প্রায়ই এখানে-ওখানে ডেটিং করেন, তাও ভক্তরা জানেন।
বিষয়টি তারাও জানেন। কিন্তু এরপরও তারা লুকোচুরি ছাড়ছেন না কিছুতেই। এখনও
তারা সবার চোখ এড়িয়ে একত্রিত হওয়ার চেষ্টা করেন। সমপ্রতি এ প্রেমিক যুগল
মধ্যরাতে ধরা পড়েছেন মুম্বইর বিখ্যাত নাইটক্লাব হার্ড রক ক্যাফেতে। তবে
আশ্চর্যের বিষয় হলো, চারপাশে অনেক ভক্ত থাকলেও কেউ তাদের বিরক্ত করতে
আসেনি। তাই দু’জন বেশ শান্তি মতোই নেচে আর পান করে নাইটক্লাবে রাত পার
করেছেন। ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন এই চকোলেট জুটি। এরপর একে অন্যের
বগলদাবা হয়ে ত্যাগ করেছেন নাইটক্লাব।
No comments:
Post a Comment