সমপ্রতি মুক্তি পেয়েছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের নতুন একটি গান, যা
রেকর্ড করা হয়েছিল ৩১ বছর আগে। এরই মধ্যে গানটি মাইকেল ভক্তদের মাঝে বেশ
আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে। ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ নামের এ গানটি
মাইকেলেরই লেখা।

১৯৮৩
সালে কানাডিয়ান গায়ক পল আঙ্কারের সঙ্গে মিলে গানটি রেকর্ড করেছিলেন
মাইকেল। কিন্তু গানটি মুক্তি পায়নি কোন কারণে। অবশেষে সমপ্রতি আই হার্ট
রেডিও মিউজিক অ্যাওয়াডর্সে গানটি শোনানো হয়। গানটি বর্তমানে আইটিউনস সহ
প্রায় সব অনলাইন মিউজিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। জানা গেছে, ‘দিস ইজ ইট’
গানটির ওপর কাজ করার সময় এ গানটি নিয়েও কাজ করছিলেন মাইকেল। এদিকে চলতি
মাসের ১৩ তারিখ মুক্তি পাবে জ্যাকসনের নতুন অ্যালবাম ‘এক্সকেইপ’। এটি হবে
মৃত্যুর পর প্রকাশিত জ্যাকসনের দ্বিতীয় অ্যালবাম। এ অ্যালবামে থাকবে
অপ্রকাশিত ৮টি গান, যেগুলো ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যে রেকর্ড করা হয়।
এছাড়াও এখানে থাকবে ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ গানটির একটি বোনাস সংস্করণ,
যেখানে জ্যাকসনের সঙ্গে কণ্ঠ মেলাবেন পপ তারকা জাস্টিন টিম্বারলেক।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫শে জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫শে জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
No comments:
Post a Comment