বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব
প্রযোজনায় নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘রবীন্দ্রনাথের খোঁজে’। নাটকটিতে
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, রহমত আলী,
মিতা চৌধুরী, চাঁদ প্রবাসী, দিলু প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ৮ই
মে রাত ৯টা ০৫ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। নাবিলার
বয়স ২৬/২৭। ঘরে আছে বাবা-মা এবং বৃদ্ধ দাদা।

সবাই
খুব চিন্তিত। কারণ, নাবিলা পাত্র হিসেবে রবীন্দ্রনাথকে চায় বলে তার বিয়ের
জন্য পছন্দ মতো পাত্র পাওয়া যাচ্ছে না। কোথায় রবীন্দ্রনাথ? কোথাও
রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায় না। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। ফলে নামে
এবং বেশভূষায় রবীন্দ্রনাথের মতো অনেকেই আসতে থাকে পাত্র হিসেবে। কিন্তু
দুধের স্বাদ কি ঘোলে মিটে? পরে নাবিলা আরও সহজ করে দেয়। স্বয়ং রবীন্দ্রনাথ
না হলেও চলবে। তবে ভাবাদর্শে রবীন্দ্রনাথ তার লাগবেই। এখন চারদিকে খোঁজা
হচ্ছে এমন একজন পাত্র, যিনি ভাবাদর্শে রবীন্দ্রনাথ। কাহিনীর ধারাবাহিকতায়
অকস্মাৎ এক পাত্র আসে নাবিলাদের বাসায়। নাম রবি, পুরো নাম রবি হাসান।
রবীন্দ্রনাথের নানান বিষয় নিয়ে কথা হয় বাবা-মা এবং দাদার সঙ্গে। তাদের খুব
পছন্দ হয়। কিন্তু তাদের পছন্দ অপছন্দের মূল্য কোথায়? নাবিলা বাসায় ফিরবে
সন্ধ্যায়। তারপর হবে নাবিলা ও রবির মধ্যে রুদ্ধদ্বার বৈঠক। সেই
মাহেন্দ্রক্ষণের জন্য বাবা-মা-দাদা এবং বাচ্চারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা
করতে থাকে।
No comments:
Post a Comment