Tuesday, May 6, 2014

বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না রাশিয়া

রাশিয়া বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। তিনি জানিয়েছেন, শুধু রাশিয়া নয় ভারত এবং চীনেরও একই অবস্থান রয়েছে। 
তিনি বলেন, বাংলাদেশে কবে কখন নির্বাচন হবে এটি বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক পক্ষই নির্ধারণ করবে। আজ জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন। পশ্চিমা দেশগুলো বাণিজ্যিক ঈর্ষার কারণেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিরোধিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি ঝুঁকিমুক্ত ও নিরাপদ হবে। তিনি বলেন, বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এটি সমাধানের জন্য রাজনৈতিকভাবে সবাইকে অবশ্যই ঐক্যমতে আসতে হবে। সংগঠনের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টিও বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment