রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ রোববার দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি ছিল মূলত শুভেচ্ছামূলক সৌজন্য সাক্ষাৎ। পবিত্র হজ পালন করতে যাওয়ায় ঈদে রাষ্ট্রপতি দেশে ছিলেন না। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছাবিনিময় করেছেন। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অপর এক প্রশ্নের জবাবে বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কার্যকর হবে না। লতিফ সিদ্দিকীর ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তের কথা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি তা অনুমোদন দিয়েছেন। তাঁকে কী অবস্থায় অব্যাহতি দেওয়া হয়েছে, প্রজ্ঞাপনেই তার উল্লেখ আছে বলেও তিনি মন্তব্য করেন।
আজকের এই সাক্ষাতে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে আগেই ধারণা করা হয়েছিল। জানতে চাইলে তখন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে জানিয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তাঁর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন। তাই তাঁরা সৌজন্য সাক্ষাৎ করবেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, অন্যান্য বিষয়ও তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।

No comments:
Post a Comment