ফেনীতে বোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকেল ৩টার দিকে শহরতলীর বিসিক শিল্প নগরীর এলাকার বাতানিয়া গ্রামের একটি কাঠের দোকানে ঘটে এ ঘটনা। সদর থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, একটি কাঠের দোকানে বোমা বানানোর সময় পর পর কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ওই গ্রামের জলাদার বাড়ির মৃত ইসহাকের ছেলে নুর নবী (২৮) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment