Saturday, October 11, 2014

উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় হুদহুদ এর প্রভাব পড়তে পারে বাংলাদেশে। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ সামান্য উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলো ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

No comments:

Post a Comment