Monday, October 13, 2014

মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না : শেরপুরে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। পাঁচ বছর আমরা দেশের জনগণকে সেবা করবো। তিনি রোববার রাতে শেরপুর জেলা আইনজীবী সমিতির সার্ধশত বর্ষ উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র শুধু রাজনৈতিক দল রক্ষা করে দিবে তা না, গণতন্ত্রের একটি রক্ষা কবচ হচ্ছে আইনের শাসন। আপনারা আপনাদের পেশার মাধ্যমে সেই আইনের শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্র যেনো প্রাতিষ্ঠানিক রূপ পায় সেই ব্যবস্থাই করবেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. কে. এম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সমিতির ভবনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিেেসবে জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ আতিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক আব্দুল হালিম, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment