Monday, October 13, 2014

রাঙ্গামাটির প্রবীন রাজনীতিবিদ শহীদুল্লাহর ইন্তেকাল

 রাঙ্গামাটি জেলার স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য, জেলা জামায়াতের সাবেক জেলা আমীর, বিশিষ্ট শিানুরাগী, প্রবীণ রাজনীতিবীদ এএসএম শহীদুল্লাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ---ওয়া ইন্না ইলাহে রাজিউন)। সোমবার দুপুর একটা দশ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ৬৫ বছর বয়সী এই রাজনীতিবিদ মৃৃত্যুকালে তার সহধর্মীনিসহ দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মেঝো ছেলে আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমার আব্বার শেষ ইচ্ছানুযায়ি গ্রামের বাড়ি চাঁদপুরে তাকে নিয়ে যাওয়া হবে কিন্তু এর আগে তাকে রাঙ্গামাটিতে নিয়ে গিয়ে আদালত ভবন মাঠে সোমবার বিকেল পাচঁটায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে পারিবারিক সূত্রে জানাগেছে, পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিশিষ্ট এই রাজনীতিবিদ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। গত বৃহস্পতিবার তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে আইসিইউতে গভীর পর্যবেণে রাখেন চিকিৎসকরা। পরে ফুসফসজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তার অবস্থার অবনতি হলে শনিবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দুপুর একটা দশ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাঙ্গামাটি জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

No comments:

Post a Comment