Friday, October 17, 2014

ক্যারিয়ারের শুরুতে কিছু মতলবি পুরুষকে শিক্ষা দিতে হয়েছিল : লেডি গাগা

ইন্টারন্যাশনাল পপস্টার লেডি গাগা সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কিছু পুরুষ তার খারাপ সুবিধা নিতে চেয়েছিল।

গাগা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতেই কিছু মতলবি পুরুষকে শিক্ষা দিতে হয়েছিল তাকে। একসঙ্গে কাজ করার উছিলায় তারা গাগার থেকে সুবিধা লুটতে চেয়েছিলেন। এমনকি গাগাকে কুপ্রস্তাবও দিয়েছিলেন তারা।
নিজেরা ক্যারিয়ারের শুরুতে অনেক লড়াই করতে হয়েছিল লেডি গাগাকে। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, যারা এই জগতে পা রাখতে চলেছেন তাদের আগে থেকেই সাবধান করে দিতে চান।
এক সাক্ষাৎকারে গাগা জানান, ‘আমার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটেছে। পুরুষদের সঙ্গে আমার অভিজ্ঞতা বরাবর খারাপ ছিল। কারণ স্টুডিওতে তারা আমায় অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দিত। এই কারণেই নিজের গানের প্রতিভায় আমি খুশি ছিলাম না। এভাবেই ওরা আমার সুবিধা নিতে চাইত।’
সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment